GOOD NEWS HEADLINE

Slider

Search This Blog

Theme images by kelvinjay. Powered by Blogger.

Job: News Headline everyday1

alampur

 

Recent Tube

Business

Technology

Life & style

Games

Sports

Fashion

» »Unlabelled » এনটিআরসিএ সুপারিশ প্রাপ্ত শিক্ষকদের ==

সুপারিশপ্রাপ্তদের যোগদান করানোর শেষ সুযোগ পাচ্ছেন প্রতিষ্ঠান প্রধানরা
নিজস্ব প্রতিবেদক | ০৮ এপ্রিল, ২০১৯
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক পদে এনটিআরসিএর সুপারিশ পাওয়া প্রার্থীদের যোগদান করানোর শেষ সুযোগ দিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের যোগদানে বাধা দেয়ায় সাড়ে তিন শতাধিক প্রতিষ্ঠানের প্রধান ও ম্যানেজিং কমিটির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার সুপারিশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ প্রেক্ষিতে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আগে সুপারিশপ্রাপ্তদের শিক্ষক পদে যোগদান করিয়ে নিতে প্রতিষ্ঠান প্রধানদের শেষ সুযোগ দেবে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার (৮ এপ্রিল) মন্ত্রণালয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিশ্বস্ত সূত্র দৈনিক শিক্ষাকে এ তথ্য নিশ্চিত করেছে। 
জানা গেছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ৪০ হাজার শূন্য পদে শিক্ষক নিয়োগের সুপারিশ করতে গত ডিসেম্বর মাসে গণবিজ্ঞপ্তি জারি করে এনটিআরসিএ। এ প্রেক্ষিতে গত জানুয়ারিতে সাড়ে ৩১ হাজার শূন্য পদে শিক্ষক নিয়োগের সুপারিশ করা হয়। কিন্তু সুপারিশপ্রাপ্তদের যোগদান করায়নি অনেক প্রতিষ্ঠান পরিচালনা কমিটি ও প্রতিষ্ঠান প্রধানরা। এ প্রেক্ষিতে ভুক্তভোগী প্রার্থীরা আবেদন করেছিলেন এনটিআরসিএতে। তাদের আবেদনগুলো আমলে নেয় মন্ত্রণালয় ও এনটিআরসিএ। সম্প্রতি সাড়ে তিনশর বেশি প্রতিষ্ঠানের প্রধান ও ম্যানেজিং কমিটির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, প্রতিষ্ঠান প্রধান ও ম্যনেজিং কমিটির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার আগে শেষ সুযোগ দেয়া হবে। এ প্রেক্ষিতে চিঠি দেয়া হবে। সুপারিশপ্রাপ্তদের যোগদান করিয়ে নিতে বলা হবে চিঠিতে।এনটিআরসিএ সুপারিশ প্রাপ্ত শিক্ষকদের

«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply